Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জানালা গলে আটতলা থেকে পড়ে শিশুর মৃত্যু নিউটাউনে

জানালার গ্রিলের ফাঁক দিয়ে আটতলা থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দু’বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে নিউটাউনের এক অভিজাত আবাসনে।

জানালা গলে আটতলা থেকে  পড়ে শিশুর মৃত্যু নিউটাউনে
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জানালার গ্রিলের ফাঁক দিয়ে আটতলা থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দু’বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে নিউটাউনের এক অভিজাত আবাসনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটের ভিতর বল খেলার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

Advertisement

গ্রিলের দিকে ছুড়ে দেওয়া বল তুলতে গিয়ে সে সোজা নীচে পড়ে যায়। কিন্তু, কীভাবে গলে পড়ল নীচে? তদন্তে পুলিশ জানতে পেরেছে, জানালার গ্রিলটি মূলত ফুলের টব রাখার জন্য বানানো হয়েছিল। সেখানে টব ছিল না। সেই ফাঁক দিয়েই শিশুটি নীচে পড়ে যায়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, এত উপর থেকে পড়লেও শিশুটির মুখে তেমন আঘাতের চিহ্ন ছিল না। তবে, মেরুদণ্ডের উপর ভর করে পড়ায় তার মাথার খুলি ফেটে যায়। এছাড়াও শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়। তার জেরেই মৃত্যু। ঘটনাটি ঘটেছে বুধবার। আবাসনের কমন এরিয়ায় হাঁটতে থাকা কয়েকজন আবাসিক প্রথমে শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন! তাঁরা সঙ্গে সঙ্গে আবাসনের নিরাপত্তারক্ষীদের জানান। নিরাপত্তারক্ষীরা শিশুটির বাড়িতে দৌড়ে গিয়ে তার মাকে খবর দেন। ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতে ছিলেন না। তিনি দুবাইয়ে ছিলেন। 
পুলিশ জানিয়েছে, কোনও অভিযোগ না থাকায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পর সকল আবাসিককে এ ব্যাপারে সতর্কও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ