Bartaman Logo
১০ জুন, ২০২৬

কর্ণাটকে শিশুকে অপহরণ-খুন, ‘এনকাউন্টারে’ মৃত্যু অভিযুক্তর

কর্ণাটকে শিশুকে অপহরণ-খুন, ‘এনকাউন্টারে’ মৃত্যু অভিযুক্তর
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: পাঁচ বছরের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নিগ্রহ। তারপর খুন। শেষপর্যন্ত পুলিসের এনকাউন্টারে মৃত্যু হল অভিযুক্ত নীতীশ কুমারের (৩৫)। আহত এক পুলিস কর্মীও। কর্ণাটকের হুবলির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক বিহারের পাটনার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিস জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে চাইছিল। এজন্য যেখানে সে থাকত, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই পুলিসের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে সে। শূন্যে গুলি চালিয়ে তাকে সতর্ক করা হয়। কিন্তু সে থামেনি। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিস অফিসার। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হুবলির পুলিস প্রধান শশী কুমার। খুন হওয়া শিশুকন্যার বাবা-মা দিনমজুর। বাবা রং মিস্ত্রি, মা পরিচারিকা। কাজের সময় মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন তিনি। এরই মধ্যে মেয়েটিকে অপহরণ করে অভিযুক্ত। শিশুটির দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা অশোকনগর থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ