Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিক্যাল পরিদর্শনে মুখ্যসচিব

মেদিনীপুর মেডিক্যাল পরিদর্শনে মুখ্যসচিব
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার সহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন মুখ্যসচিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা ভবন, ক্যাথল্যাব ইউনিট, সিসিটিভি কন্ট্রোল রুম সহ একাধিক ইউনিট পরিদর্শন করেন।

Advertisement

হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল সেন বলেন, পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যসচিব। তবে মেডিক্যাল কলেজ হাসপাতালে চাহিদামতো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নেই। সেবিষয়ে মুখ্যসচিবের কাছে জানিয়েছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ