Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভুল’ স্বীকার মুখ্যসচিবের, নির্দেশ মেনে চলার আশ্বাস

ওবিসি নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও তা অমান্য করে কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল?

‘ভুল’ স্বীকার মুখ্যসচিবের, নির্দেশ মেনে চলার আশ্বাস
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ওবিসি নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও তা অমান্য করে কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল? মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিচারপতিদের প্রশ্নের মুখে ‘ভুল’ স্বীকার করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এমনটা আর হবে না! আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে।’

Advertisement

গত বছর ২২ মে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ অমান্য করে কো-অপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে যেখানে পুরনো নিয়মেই ওবিসিদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়। তাই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় এদিন হাজিরা দিয়েছিলেন মুখ্যসচিব। তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসেই রাজ্যের সমস্ত দপ্তরকে হাইকোর্টের এই নির্দেশের কথা জানানো হয়েছিল। চলতি বছরের ১০ মার্চ আরও একবার ওই নির্দেশের কথা জানানো হয়। কোনও বিভ্রান্তির কারণেই এমনটা ঘটে থাকতে পারে। তবে ইতিমধ্যেই ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। সমস্ত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ