Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শপিং কার্নিভাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’তে চলছে শপিং কার্নিভ‌াল। বুধবার তা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শপিং কার্নিভাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’তে চলছে শপিং কার্নিভ‌াল। বুধবার তা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও কুটির শিল্পের কারিগরদের উৎসাহ দিতে প্রতিটি স্টল তিনি ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার নিজস্ব ঘরানার বৈচিত্র্যময় হস্তশিল্প–আমাদের শিল্পীদের নিপুণ কাজই বাংলার গর্ব।’ রাজ্যের ক্ষুদ্রশিল্প দপ্তরের উদ্যোগে এবং ডব্লুবিএইচআইডিসিও’র সহযোগিতায় শপিং কার্নিভাল হচ্ছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। তবে সময় বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত করেন মুখ‌্যমন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ