Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আমের মরশুমে মালদহ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বড় ঘোষণার জল্পনা

মালদহের আম নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ, রপ্তানিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জেলাবাসী।

আমের মরশুমে মালদহ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বড় ঘোষণার জল্পনা
  • ২৮ মে, ২০২৬ ১৪:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী ১০ জুন মালদহ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপির সরকার গঠন হওয়ার পর এটাই প্রথম মালদহ সফর। এখানে তিনি চার জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বেলা বারোটায় সেই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বৃহস্পতিবার জানান, মালদহ সফরে এসে মালদহ ছাড়াও  দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আমের জেলা মালদহ। আমের মরশুমেই মালদহে আসছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই মালদহের আম নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ, রপ্তানিতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে জেলাবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ