আজ হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সীমান্তবর্তী এলাকায় দীপাবলি পালন করতে এবং সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখতে আজ, রবিবার হিঙ্গলগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে তিনি সীমান্ত সুরক্ষার বিষয়ে বিএসএফ এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকও করবেন। এদিন বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে আসার কথা রয়েছে তাঁর।

Advertisement

হিঙ্গলগঞ্জ কলেজের মাঠে ইতিমধ্যে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছাবে হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে। সেখানে বিএসএফের দীপাবলির অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। সেখান থেকে তিনি চলে যাবেন হিঙ্গলগঞ্জ থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীপাবলির সৌজন্য বিনিময় এবং সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের এই সীমান্তবর্তী এলাকায় এই প্রথম পা রাখবেন শুভেন্দু। তার জন্য বিএসএফ ও পুলিশের প্রস্তুতি তুঙ্গে। বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘আমরা ভীষণ খুশি যে বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জেলায় আসছেন। আগামী দিনে সীমান্ত এলাকায় প্রচুর উন্নয়ন হবে বলে আশা হিঙ্গলগঞ্জের মানুষের।’