Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপাল চায়ের ‘অনুপ্রবেশ’ রুখতে সীমান্তে টেস্টিং মেশিন বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

এবার নেপাল চায়ের অবাধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন। চা ব্যবসায়ীদের অভিযোগের দু’দিনের মধ্যে এই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেপাল চায়ের ‘অনুপ্রবেশ’ রুখতে সীমান্তে টেস্টিং মেশিন বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার নেপাল চায়ের অবাধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন। চা ব্যবসায়ীদের অভিযোগের দু’দিনের মধ্যে এই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ পন্থকে। এনিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের এই পদক্ষেপে দার্জিলিং চায়ের ব্র্যান্ড আবার উজ্জীবিত হবে। 

Advertisement

শিলিগুড়িতে নেপাল চায়ের অনুপ্রবেশ বহুদিনের। অভিযোগ, নেপালের সেই নিম্নমানের চা এখানকার বাজারে দার্জিলিং চা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্থানীয় কিছু চা পাতার সঙ্গে সেই চা মেশানো হচ্ছে। এতে দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছে। সোমবার দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে এমন অভিযোগ করেন চা ব্যবসায়ীরা। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকে মমতা বলেন, আমাদের চা এক্সপোর্ট করতে গেলে ৪০ শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু নেপাল চা অবাধে এপারে আসছে। এজন্য ওদের কোনও শুল্ক দিতে হচ্ছে না। এই সুযোগকে কাজে লাগিয়ে নেপাল চা দার্জিলিং বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা মানা যায় না। এতে আমাদের দার্জিলিং চায়ের ব্র্যান্ড সুনাম হারাচ্ছে। তাই সীমান্তে চেকিং বাড়াতে হবে। এজন্য টেস্টিং মেশিন বাসতে হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে চিঠিও লেখা হবে। এ ব্যাপারে তিনি মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 
নর্থবেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (সমতল) চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল বলেন, নেপাল চায়ের অনুপ্রবেশ রুখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, তাতে আমরা খুশি। তিনি বাণিজ্য সম্মেলনের দু’দিনের মধ্যে এ ধরনের পদক্ষেপ নেবেন, তা অকল্পনীয়। তাঁর এই পদক্ষেপে ফিরবে দার্জিলিং চায়ের সুনাম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ