শুক্রবার আসছেন মুখ্যমন্ত্রী, জোর প্রস্তুতি বারুইপুরে
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: আগামী শুক্রবার ফের বারুইপুর আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সড়কপথে আসবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার পুরসভার ভোট আগামী বছর। তার আগে দলীয় কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, শুনতে মুখিয়ে আছেন বারুইপুরের বিজেপির নেতৃত্ব। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সভার প্রস্তুতির কাজ।

Advertisement

এদিন, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আই সি শান্তনু মিত্র মাঠ পরিদর্শনে যান। এসেছিলেন রাজ্য ও সুন্দরবন সাংগঠনিক ও মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি ও বারুইপুরের বিজেপির নেতৃত্ব। পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সভায় শুধু বারুইপুর, সোনারপুর নয় মথুরাপুর, জয়নগর, ক্যানিং, বাসন্তী, কুলতলি, রায়দিঘি, সাগর, ডায়মন্ডহারবার থেকে বিজেপি কর্মীরা আসবেন। প্রসঙ্গত, এর আগে বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনার পরে মুখ্যমন্ত্রী বারুইপুর এসেছিলেন। বারুইপুর বিজেপির মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর বার্তা শুনেই আমরা ভোটের প্রস্তুতিতে ঝাঁপাব।