চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শুক্রবার তৃতীয়ায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দননগরের আলোর জাদুকর শ্রীধর দাস ও বাবু পালকে বিশেষ সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। আকাশ পথে চন্দননগরে এসে প্রথমে চাউলপট্টি আদি মায়ের দর্শন করেন। সেখান থেকে মানকুন্ডু সার্কাস মাঠের প্রতিমা দর্শন করে পৌঁছে যান মেরি মাঠে। মূল অনুষ্ঠান হয় এই মাঠেই। একটি সাংস্কৃতিক মঞ্চও হয়েছে। মঞ্চ থেকে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর গাইড লাইন ম্যাপের অ্যাপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর ৪০ ফুটের আলোর তৈরি দুর্গা প্রতিমার উদ্বোধন করেন তিনি। চন্দননগরের আলোর সুনাম যাদের হাত ধরে ছড়িয়ে পড়েছে সেই শ্রীধর দাস ও বাবু পালের স্ত্রী চিত্রলেখা পালকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চন্দননগরের আলোকশিল্পীদের শিল্প বাঁশের কাঠামোয় বহন করা গ্যাসবাতি থেকে আজ এলইডি মোটরচালিত কম্পিউটার নিয়ন্ত্রিত আলোকসজ্জায় পৌঁছেছে বিশ্বের দরবারে। ​ইতিমধ্যে চন্দননগরের জলভরা মিষ্টান্ন জিআই ট্যাগ পেয়েছে। এই শহরকে বিপ্লবের তীর্থক্ষেত্র বলা হয়। রাজবিহারী বসু, কানাইলাল দত্ত, চারুচন্দ্র রায়, শ্রীঅরবিন্দর মতো স্বাধীনতা সংগ্রামীরা, চন্দননগরের ফরাসি ঐতিহ্য ভুলে যেতে পারি না। ​চন্দননগর ও ভদ্রেশ্বরে আলোকসজ্জায় রাজ্য সরকার সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছে। গঙ্গারতির বিশেষ আয়োজন করা হয়েছে রানিঘাটে। সেবা শিবির ও সেবা কেন্দ্র করা হয়েছে। পানীয় জলের কিয়স্ক তৈরি করেছে। তৈরি হয়েছে একাধিক অস্থায়ী শৌচালয়।​ এর বাইরে তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আরও ৬ কোটি টাকা খরচ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রায় দেড় হাজার 

Advertisement

সিভিক ভলান্টিয়ার এবং এক হাজার পুলিশ আপনাদের সেবায় প্রতিনিয়ত সেবাদান করবে। অতিরিক্ত ১০টি দমকলের ইঞ্জিন রাখা হয়েছে। রয়েছে জরুরি কন্ট্রোল রুম এবং রেলের সঙ্গে সমন্বয়। সংঘচালক মোহন ভাগবত নাগপুরে বলেছেন, কলকাতার চোরবাগানের ঘটনাটি ‘হিউম্যান এরর’ মাত্র। আদি মায়ের চরণে মাথা ঠেকিয়ে পুণ্য অর্জন করে গেলাম। বাংলার প্রশাসনিক প্রধান নয়, বাংলার সেবক হিসাবেই যেন কাজ করে যেতে পারি, সেই আশীর্বাদটুকু চাইলাম।