Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রী, বাংলাদেশ হাইকমিশনার বৈঠক

সোমবার বিকেলে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।

মুখ্যমন্ত্রী, বাংলাদেশ হাইকমিশনার বৈঠক
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বিকেলে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। হামিদুল্লা হাইকমিশনের দায়িত্ব নেন ২৯ মে। তারপর এই প্রথম ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। তাই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার আশরাফুল শিকদার ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  

Advertisement

বৈঠকের পর তাঁরা কেউই মিডিয়ায় মুখ খোলেননি। তবে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এটি সৌজন্যমূলক সাক্ষাৎ। এই সুযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস ও বাংলাদেশের জনসাধারণের উদ্দেশে শুভেচ্ছা পাঠিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়। প্রেস বিবৃতিতে ঊহ্য থাকলেও বিশেষ সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে হামলা এবং পুশব্যাকের মতো ইস্যু নিয়ে এদিনের বৈঠকে কথাবার্তা হয়। কুঠিবাড়ির ঘটনায় দাবি করা হয় যে, বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। পুশব্যাক সমস্যাটি বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে মেটানোর উপর জোর দিয়েছে বাংলাদেশ। 

সম্পর্কিত সংবাদ