Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রী আজ লাটবাগানের পুলিশ অ্যাকাডেমিতে

আজ, বৃহস্পতিবার বারাকপুরের লাটবাগানে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য চাকরি পাওয়া আড়াই হাজার কনস্টেবলের সামনে বক্তব্য রাখবেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ লাটবাগানের পুলিশ অ্যাকাডেমিতে
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বৃহস্পতিবার বারাকপুরের লাটবাগানে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য চাকরি পাওয়া আড়াই হাজার কনস্টেবলের সামনে বক্তব্য রাখবেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কিংবা অপরাধ দমনে পুলিশ ও কনস্টেবলদের ভূমিকা কী, তা তিনি ব্যাখ্যা করবেন বলেই মনে করছেন পুলিশ কর্তারা। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে অ্যাকাডেমিতে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বিভিন্ন রাস্তায় কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হচ্ছে। কমিশনার অমিতকুমার সিং এ নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আজ অ্যাকাডেমিতে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ