Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের ছাদে দুর্গাপুজোর অনুমতি দিল না প্রধান বিচারপতির বেঞ্চ

দুর্গাপুজো করতে চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন জানিয়েছিল বার অ্যাসোসিয়েশন।

হাইকোর্টের ছাদে দুর্গাপুজোর অনুমতি দিল না প্রধান বিচারপতির বেঞ্চ
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো করতে চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন জানিয়েছিল বার অ্যাসোসিয়েশন। হাইকোর্টের মূল ভবনের ছাদে সেই পুজোর আয়োজন করতে চেয়েছিল আইনজীবীদের সংগঠন। যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই দুর্গাপুজো  আয়োজনের অনুমতি দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলার আবেদনও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় ঘোষের যুক্তি ছিল, দেশের সংবিধান অনুযায়ী ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখে সকল ধর্মের মানুষের ধর্মাচরণের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে সেই নিরপেক্ষতা বজায় থাকছে না। কারণ, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে প্রতি শুক্রবার কলকাতা হাইকোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। তাই সংবিধানের রীতি মেনে কলকাতা হাইকোর্টের ছাদে একটি ‘ভারতমাতার মন্দির’ এবং দুর্গাপুজো করার অনুমতি দেওয়া হোক। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এটি কখনও কোনো জনস্বার্থ মামলার বিষয় হতে পারে না। এটা কোনো এক শ্রেণির স্বার্থ সংক্রান্ত মামলা বলা যেতে পারে। এরপরই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ