Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে বেআইনি নির্মাণ নিয়ে নানা মামলার খোঁজ নিলেন মুখ্য বিচারক

শহরে বেআ‌ইনি নির্মাণ সংক্রান্ত বকেয়া মামলা বিভিন্ন এজলাসে কি অবস্থায় রয়েছে, তা নিয়ে খোঁজখবর নিলেন বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়।

শহরে বেআইনি নির্মাণ নিয়ে নানা মামলার খোঁজ নিলেন মুখ্য বিচারক
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বেআ‌ইনি নির্মাণ সংক্রান্ত বকেয়া মামলা বিভিন্ন এজলাসে কি অবস্থায় রয়েছে, তা নিয়ে খোঁজখবর নিলেন বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়। সোমবার আদালত সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতা পুর আদালতের প্রতিটি এজলাস ঘুরে দেখেন। বিভিন্ন কোর্টে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সংখ্যা কেমন, তা নিয়েও বিস্তারিত খোঁজখবর নেন। বিচারপ্রার্থীরা আদালতে এসে যাতে অহেতুক হয়রানি না হন, সেই বিষয় নিয়েও তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুর আদালতের বিভিন্ন পরিষেবার বিষয় নিয়েও তিনি খোঁজখবর নেন। এই আদালতের জেনারেল রেকর্ড বিভাগকে (জিআর) এক সময় ঢেলে সাজানো নিয়ে তৎকালীন মুখ্য বিচারক নানাভাবে উ঩দ্যোগ নিয়েছিলেন। তাই সেই ক্ষেত্রে বর্তমানে এই পুর আদালতের জিআর বিভাগটির কাজকর্ম কেমন চলছে, তা খোঁজ নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরটির আধুনিকীকরণের উপরও জোর দেন মুখ্য বিচারক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ