Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলতলির স্কুলে চিকেন বিরিয়ানি, শ্যামপুরে হল এগ চিকেন চাউমিন

কথায় বলে, ঋতুর পরিবর্তনের সঙ্গে রুচির পরিবর্তন। কথাটি প্রযোজ্য মিড ডে মিলেও। রোজ ডিম আর আলু-সয়াবিনের তরকারির সঙ্গে ভাত খেতে কার ভালো লাগে!

কুলতলির স্কুলে চিকেন বিরিয়ানি, শ্যামপুরে হল এগ চিকেন চাউমিন
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর ও উলুবেড়িয়া: কথায় বলে, ঋতুর পরিবর্তনের সঙ্গে রুচির পরিবর্তন। কথাটি প্রযোজ্য মিড ডে মিলেও। রোজ ডিম আর আলু-সয়াবিনের তরকারির সঙ্গে ভাত খেতে কার ভালো লাগে! তাই মেনুতে একটু পরিবর্তনের ছোঁয়া দেওয়ার চেষ্টা করে বিভিন্ন স্কুল। কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে শুক্রবার দুপুরে যেমন চিকেন বিরিয়ানি খেল পড়ুয়ারা। আর শনিবার হাওড়া শ্যামপুরের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া঩দের দেওয়া হয় এগ চিকেন চাউমিন।

Advertisement

কুলতলির স্কুলে মিড ডে মিলের স্বাদ বদলের উদ্যোগ নিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল। তিনি বলেন, পড়ুয়াদের একটু আনন্দ দিতেই এমন চিন্তাভাবনা। কুলতলির জামতলায় এই স্কুলটিতে রয়েছে প্রায় ১৮০০ পড়ুয়া। এদিন মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি পড়তেই তারা আহ্লাদে আটখানা। হাঁড়িতে বিরিয়ানি নিয়ে শিক্ষকরাই পরিবেশন করেন। পঞ্চম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ছিল এই খাওয়ার আয়োজন। স্কুলের ভিতরে মিড ডে মিলের জন্য লম্বা লাইন পড়ে গিয়েছিল। শুধু চিকেন বিরিয়ানি নয়, পাতে ছিল স্যালাডও। 
আর শনিবার দুপুরে রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে এগ চিকেন চাউমিন বেশ তরিয়ে তরিয়ে খেল পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক সৌরদীপ জানা জানান, মাঝেমধ্যে ছাত্রছাত্রীদের স্বাদের পরিবর্তন করতে স্কুলে বিভিন্ন মেনুর ব্যবস্থা করা হয়। যেরকম আজ এগ চিকেন চাউমিন করা হল। এটা হয়েছে পুরোপুরি সরকারি পোষিত মিড ডে মিলের টাকায়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ