সংবাদদাতা, করিমপুর: মঙ্গলবার রাতে অস্বাভাবিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম রামিজ রাজা শেখ(১৭)। তার বাড়ি থানারপাড়ার ধোড়াদহ গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রামিজ স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণির ছাত্র ছিল। রাতে তার শোওয়ার ঘরে তাকে ঝুলতে দেখা যায়। পুলিস উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।



