Bartaman Logo
১০ জুন, ২০২৬

ছাত্রের ঝুলন্ত দেহ

ছাত্রের ঝুলন্ত দেহ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্কুল চত্বরে একাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। ঝাড়খণ্ডের গিরিডি জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার স্কুল চত্বরের একটি গাছ থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত ছাত্রর নাম রাজকুমার যাদব। সে ধানওয়ার থানা এলাকার বাসিন্দা। দেহ উদ্ধারের পরই স্কুল কর্তৃপক্ষ গান্ডে থানায় খবর দেয়। পুলিস এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রাজকুমার আত্মঘাতী হয়েছে, নাকি অন্য কোনও কারণ রয়েছে? জানতে তদন্ত করছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ