Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীকে যৌন নির্যাতন, গৃহশিক্ষককে গণধোলাই

ছাত্রীকে যৌন নির্যাতন, গৃহশিক্ষককে গণধোলাই
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ওই গৃহশিক্ষককে বুঁইচি গ্রামের মন্দিরের সামনে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। মঙ্গলকোট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুঁইচি গ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াত গ্রামেরই এক গৃহশিক্ষক। ছাত্রী ও তার ছোট বোন দু’জনই পড়াশোনা করত। অভিযোগ, গত বৃহস্পতিবার গৃহশিক্ষক ওই ছাত্রীর  যৌন নির্যাতন করে। তাকে ভয়ও দেখানো হয়। ছাত্রীটি তার মাকে সব ঘটনার কথা সোমবার খুলে বলে। এদিন রাত ৮টা নাগাদ অভিযুক্ত গৃহশিক্ষককে বাড়ি থেকে ডেকে এনে গ্রামের সবার সামনে দোষ স্বীকার করতে বলা হয়। কিন্তু গৃহশিক্ষক কিছুতেই তার দোষ স্বীকার করেনি। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতা ওই গৃহশিক্ষককে বেধড়ক মারধর করে। গৃহশিক্ষককে শ্রীখণ্ড ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলকোট থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ