Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের

ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল ধূপগুড়ির একটি বেসরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই শিক্ষকের ক্ষমা চাওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীটির পরিবারের এক সদস্য বলেন, পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দিত। হোয়াটসআপের মাধ্যমে অশ্লীল মেসেজ পাঠিয়ে কু-প্রস্তাব দিত। বিষয়টি আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই। 
Advertisement
যদিও দায়ভা‌র এড়িয়ে  স্কুল প্রিন্সিপ্যালের বক্তব্য, আমাদের স্কুলের ভিতরে এই সমস্ত ঘটনা ঘটেনি। বাইরে ঘটেছে।
সম্পর্কিত সংবাদ