Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতা ইটাহারে

ছাত্রীদের নিয়ে কবাডি প্রতিযোগিতা ইটাহারে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: পরম্পরাগত খেলার প্রতি উৎসাহ বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সেই উদ্দেশ্যেকে সামনে রেখে বৃহস্পতিবার শিশুদিবসে জাতীয় খেলা কবাডি টুর্নামেন্টের আয়োজন হল ইটাহার উচ্চবালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। ইটাহারের শিবরামপুর উচ্চ বিদ্যালয়, ইটাহার উচ্চবালিকা বিদ্যালয়, ইটাহার উচ্চ বিদ্যালয়, বানবোল মাহিলাল উচ্চ বালিকা বিদ্যালয় এবং ইটাহার ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি মহিলা দল অংশ নেয়। খেলায় জয়ী হয় ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়। ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাহানাজ পারভিন বলেন, আমাদের স্কুলের মেয়েরা কবাডি খেলায় জয়ী হয়েছে। এতে আগামীদিনে মেয়েদের উৎসাহ বাড়বে। জয়ী দল সহ অন্যান্য খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন জয়েন্ট বিডিও দিলবার হুসেন। বিডিও দিব্যেন্দু সরকার জানান, খেলাধুলা হল শরীরচর্চার মূল অঙ্গ। তাই মেয়েদের খেলায় ফেরাতে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ