Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্র টানতে ভর্তি অভিযান ফরাক্কার স্কুলের শিক্ষকদের

ছাত্র টানতে ভর্তি অভিযান ফরাক্কার স্কুলের শিক্ষকদের
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির জন্য ফর্মফিলআপ চলছে। শিক্ষাদপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রাক প্রাথমিকে লটারির মাধ্যমে ৫০জন ভর্তির সুযোগ পাবে। তার বেশি পড়ুয়া ভর্তি হলে শিক্ষাদপ্তরের অনুমতি নিতে হবে। কিন্তু, ফরাক্কার দ্বীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলে ভর্তির জন্য সেভাবে ফর্ম তোলা হয়নি। এনিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষকরা। ভর্তি সমস্যা মেটাতে স্কুলের শিক্ষকরা অভিনব কৌশল গ্রহণ করেন। শনিবার সকালে ছাত্র টানতে ভর্তি অভিযান চালায় স্কুলের শিক্ষকরা। তাতে ভালো সাড়াও মিলেছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকারাও। স্কুল ও এলাকার ছেলেমেয়েদের স্বার্থে আগামী দিনেও শিক্ষকরা দুয়ারে যাবেন বলে জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষিকা পপি সিংহ বলেন, শিক্ষাদপ্তরের নির্দেশিকা মেনে স্থানীয় অভিভাবকদের আলোচনায় ডাকি। কিন্তু, সেভাবে সাড়া পাইনি। ফলে সহ শিক্ষকদের নিয়ে আলোচনা করে ভর্তি অভিযান চালাই। এদিন সকাল থেকেই সহকারী শিক্ষক মোতাহার হোসেন, সৌমেন বিশ্বাস ও পার্শ্ব শিক্ষক কাজল ইসলামকে নিয়ে এলাকায় ভর্তিকরণ অভিযান চালান প্রধান শিক্ষিকা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ