নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনিতে ব্যাপক ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আর পর্যটকদের কথা মাথায় রেখেই গনগনিতে রোপওয়ে তৈরির পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গনগনি এলাকা ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরার বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা নব নির্বাচিত বিধায়ক সুজয় হাজরা।
Advertisement
রবিবার এক অনুষ্ঠানে যোগ দিতে গনগনিতে যান সুজয়বাবু ও জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। সেখানে সুজয়বাবু একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। স্থানীয় বাসিন্দারা জানান, শীত পড়তেই প্রচুর পর্যটক এখানে আসছেন। রোপওয়ে তৈরি হলে গনগনিতে ভিড় আরও বাড়বে। উপর থেকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের’ অপরুপ দৃশ্য দেখবেন পর্যটকরা। অবশ্য বিধায়ক আশ্বাস দিয়েছেন বয়স্ক পর্যটকদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হবে। এছাড়াও রাস্তার ধারে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করবে জেলা প্রশাসন। এদিন বিধায়ক বলেন, গনগনি মুখ্যমন্ত্রীর খুবই পছন্দের জায়গা। এই এলাকায় রোপওয়ে তৈরি হলে ভিড় আরও বাড়বে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাব। আমরা চাই গনগনিতে আরও বেশি পর্যটন আসুক। এতে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে কর্মসংস্থান বাড়বে।
প্রসঙ্গত, চারিপাশ সবুজে ঘেরা। তার পাশ দিয়ে চলে গিয়েছে শিলাবতী তথা শিলাই নদী। সেই শিলাবতী নদীর মাঝে প্রায় ৭০ ফুট গভীর আগুনরঙা গিরিখাত বা ক্যানিয়ন রয়েছে। অনেকটা আমেরিকার অ্যারিজোনায় কলোরাডো নদীর তীরে গড়ে ওঠা বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মতো। তাই অনেকেই একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলেন।