সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার ছটপুজো। সেই উপলক্ষ্যে সোমবার কালনা ধাত্রীগ্রাম এলাকায় হিন্দিভাষীদের হাতে ছটপুজোর উপকরণ কুলো, পাঁচ রকম ফল, লাউ, পোশাক তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী প্রমুখ। এদিন ধাত্রীগ্রাম মালতিপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৬৫টি পরিবারের হাতে পুজো উপকরণ তুলে দেওয়া হয়। খুশি এলাকার হিন্দিভাষীরা।
Advertisement
স্বপনবাবু বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। বাংলায় বাংলা ভাষীদের উৎসবে হিন্দিভাষীরা একাত্ব হয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়। কালনা ধাত্রীগ্রাম সহ পূর্বস্থলী-১ ব্লকের হেমাতপুর এলাকার হিন্দিভাষীরা ছট পুজোয় মেতে ওঠেন। আমরা সাধ্যমতো সাহায্য সহযোগিতা নিয়ে পাশে থাকি।



