সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা পুরসভা ও করণদিঘি ব্লকের ১৩ টি গ্ৰাম পঞ্চায়েতের ছটব্রতীদের পুজোর সামগ্ৰী দিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। বিধায়ক জানান, ব্লক প্রশাসনের উদ্যোগে প্রতিটি ছটঘাট পরিদর্শন করা হয়েছে। প্রতি ঘাটে সাফাই করা হয়েছে। পর্যাপ্ত আলো ও পুলিসি নিরাপত্তা থাকবে। রবিবার ছটব্রতীদের নারকেল, গম, কুলো, কাপড় সহ পুজোর অন্য সামগ্ৰী দেওয়া হয়। করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জানান, নাগর, দোমহনা, বুড়ি মহানন্দার ঘাটগুলিতে প্রচুর লোক আসেন। প্রতিটি ছটঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা থাকবেন।



