Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছটপুজোর প্রস্তুতি দেখতে দিনহাটার থানাদিঘিতে হাজির পুলিস কর্তারা

ছটপুজোর প্রস্তুতি দেখতে দিনহাটার থানাদিঘিতে হাজির পুলিস কর্তারা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: ছটপুজোর আগে শনিবার দিনহাটা শহরের থানাদিঘি পরিদর্শন করলেন পুলিস কর্তারা। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীও সেসময় উপস্থিত ছিলেন। এদিন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ পুলিস কর্তারা থানাদিঘি পরিদর্শন করেন। তাঁরা ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ছটপুজোয় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। থানাদিঘির চারিদিকে কাঠ ও বাঁশ দিয়ে পাটাতন তৈরি করা হয়েছে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান বলেন, আলোকমালায় সাজিয়ে তোলা হবে থানাদিঘি। বাঁশ ও কাঠ দিয়ে পুকুরের চারদিকে পাটাতন তৈরি করা হয়েছে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ