Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছটপুজোকে কেন্দ্র করে পুলিস ও প্রশাসনের প্রস্ততি

ছটপুজোকে কেন্দ্র করে পুলিস ও প্রশাসনের প্রস্ততি
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামপুরের ছটপুজোর প্রস্তুতি চলছে। ছটপুজা ইসলামপুরেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উদযাপন হয়। পুজোকে কেন্দ্র করে যাতে অশান্তি না হয়, সেজন্য পুলিস ও প্রশাসন চুড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
Advertisement
ইসলামপুর পুলিস জেলার সুপার জবি থমাস বলেন, প্রতিটি থানা এলাকায় আইসি থেকে ডিএসপি প্রত্যেকে সিভিল ডিপার্টমেন্টের সঙ্গে ঘাটগুলি পরিদর্শন করেছেন। কমিটিগুলিকে নিয়ে প্রতিটি থানায় কো-অর্ডিনেশন মিটিংও হয়েছে। ছটপুজোর ঘাটে যাওয়ার রাস্তা ঠিক রাখা এবং ঘাট পরিষ্কার রাখতে পুরসভা এবং বিডিও’দের চিঠি করা হয়েছে। পুলিসের পক্ষ থেকে সমস্ত অ্যারেজমেন্ট করা হচ্ছে। ঘাটে পুলিস মোতায়েন থাকবে। সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা থাকবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও থাকবে। যেসমস্ত ঘাটে বেশি ভির থাকে, সেখানে স্ট্রং অ্যারেজমেন্ট করা হচ্ছে। ছটপুজা কমিটিগুলিকে মহিলা ভলেন্টিয়ার রাখতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে মহিলা সিভিক ভলেন্টিয়ার ও মহিলা কনস্টবল থাকবে। পুরএলাকায় ১১টি ঘাতে ছটপুজোর ব্রত পালন হয়। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ছটপুজোর ঘাটগুলি সাফাই করা হয়েছে। প্রতিটি ঘাটে বিদ্যুত ও লাইটের ব্যবস্থা করা হচ্ছে। ছটপুজো কমিটিগুলিকে ঘাট সাজাতে বলা হয়েছে। সাজানোর ক্ষেত্রে যা খরচ হবে তা পুরসভা থেকে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ