সংবাদদাতা, কান্দি: কানা ময়ূরাক্ষী নদীতে ছটপুজো উপলক্ষ্যে ঘাট তৈরি করল কান্দি পুরসভা। কান্দি থানার পিছনে ওই ঘাট তৈরি করা হয়েছে। ঘাটে নামার আগে একটি বড় মাপের তোরণ তৈরি করা হয়েছে। এছাড়াও নদীঘাটে বিশ্রাম নেওয়ার জায়গা সহ আলোকসজ্জা করা হয়েছে। ছটপুজোর দিন সকাল থেকেই ঘাট সংলগ্ন এলাকায় একটি মেডিক্যাল টিমও রাখা হবে বলে জানিয়েছেন পুরসভার চ্যোরম্যান জয়দেব ঘটক।



