Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছটপুজোয় নদীঘাটে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ পুরসভার

ছটপুজোয় নদীঘাটে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ পুরসভার
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ছটপুজোর পুণ্যার্থীদের স্নানের পর পোশাক বদলের ঘর থেকে ঘাটে যাওয়ার সুবিধার্থে বাঁশের সাঁকো করে দিচ্ছে আলিপুরদুয়ার পুরসভা। এ জন্য খরচ ধরা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। ইতিমধ্যেই পুরসভা ছটঘাটের পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছে। এবার দুর্গাপুজোর ভাসান ও কার্নিভালের পর রাতারাতি শহরের বিভিন্ন নদীর বিসর্জন ঘাট পরিষ্কার করে নজির তৈরি করে পুরসভা। নদীর জল যাতে দূষিত না হয় তারজন্য সাফাই কর্মীদের দিয়ে প্রতিটি নিরঞ্জন ঘাট থেকে পুজোর যাবতীয় উপকরণ রাতারাতি তুলে ফেলা হয়েছে। 
Advertisement
৩, ৪, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডে নোনাই, ১১, ১২, ১৫, ১৮ নম্বর ওয়ার্ডে কালজানি এবং ১, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ডিমা নদীতে ছটপুজোর কয়েকশো ঘাট আছে। নদীর নির্দিষ্ট জায়গায় জাল লাগিয়ে দেওয়া হবে। এতে কেউ নদীর জলে ফুল, বেলপাতা সহ অন্যান্য উপকরণ ফেললেও তা সেই জালে আটকে যাবে। ফলে সাফাই কর্মীদের ওসব সংগ্রহ করতে সুবিধা হবে। চর থেকে নদী মধ্যবর্তী প্রতিটি ঘাটে যাওয়ার জন্য সাঁকো বানিয়ে দিচ্ছে পুরসভা। পাশাপাশি পুণ্যার্থীদের পোশাক বদলের ঘরও তৈরির উদ্যোগ পুরসভা নিয়েছে। পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ছটপুজোয় শহরের তিনটি নদীর দূষণ আটকাতেই এমন উদ্যোগ। আর্থমুভার নামিয়ে ঘাট সাফসুতরো করা হচ্ছে।  
সম্পর্কিত সংবাদ