সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার বিকেলে মাল থানার কনফারেন্স হলে ব্লকের বিভিন্ন এলাকার ছটপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করল পুলিস। উপস্থিত ছিলেন এসডিপিও রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সমীর তামাং সহ অন্যরা। এদিনের বৈঠকে বলা হয়েছে ছটঘাটে পর্যাপ্ত আলো, অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা সহ প্রত্যেকটি কমিটির নিজস্ব একটি হেল্প ডেস্ক তৈরি করতে হবে। যানজট এড়াতে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করতে বলা হয়েছে। এছাড়াও ছটঘাটে অ্যাম্বুলেন্স সহ মেডিক্যাল টিম রাখতেও বলা হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে।



