Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছটপুজোয় বর্ধমানের সদরঘাটে ভিড়

ছটপুজোয় বর্ধমানের সদরঘাটে ভিড়
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ছটপুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ধমানের সদরঘাটে ভিড় উপচে পড়ে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা দামোদরের ঘাটে ভিড় করেন। বিভিন্ন ফলের ডালি নিয়ে তাঁরা হাজির হয়েছিলেন। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। দু’দিন আগে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘাট পরিদর্শন করেছিলেন। এছাড়া জামালপুর, কালনা এবং কাটোয়ার ঘাটগুলিতেও ভিড় হয়। শুক্রবার সকালেও ভিড় উপচে পড়বে ধরে নিয়ে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিস আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, শান্তিপূর্ণভাবে পুজো শেষ হয়েছে। বেশি জলে নামার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ