নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এক নাবালিকার মৃত্যুর ঘটনায় ছাতনা থানার পুলিস সোমবার দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম ধীরেন বাউরি ও রাহুল বাউরি। তারা সম্পর্কে বাবা ও ছেলে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ধৃতদের বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা রুজু করা হয়েছে। আজ, মঙ্গলবার তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। এদিন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে হাওড়ার বাসিন্দা বছর ষোলোর ওই নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল হাওড়ায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। সেখানেই ওই নাবালিকার সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, কয়েক দিন আগে রাহুল ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে ছাতনায় আসে। সেখানে তাকে নিজের বাড়িতে রাখে। রবিবার ওই নাবালিকা কোনওভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিস সুপার বলেন, নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে বেশকিছু অসঙ্গতি মেলে। তার পরিপ্রেক্ষিতেই বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
পুলিস সুপার বলেন, নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে বেশকিছু অসঙ্গতি মেলে। তার পরিপ্রেক্ষিতেই বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।



