Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাতনায় বিজেপির বিক্ষোভ

ছাতনায় বিজেপির বিক্ষোভ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নারী নিরাপত্তা ও ছাত্রীদের সুরক্ষার দাবিতে বুধবার ছাতনায় বিজেপি বিক্ষোভ দেখায়। এদিন বিকেলে ছাতনা থানার সামনে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা সভাপতি বলেন, ছাতনায় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে দিনের আলোয় খুন হতে হল। ছাতনা সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলেই আমরা মনে করছি। অবিলম্বে ছাত্রী তথা মহিলাদের নিরাপত্তার জন্য পুলিসকে ব্যবস্থা নিতে হবে। এদিন ঘণ্টা দুয়েক ধরে বিক্ষোভ কর্মসূচি চলে। পুলিসি আশ্বাসে বিক্ষোভ থামে। ছাতনা থানার এক আধিকারিক বলেন, বিজেপি-র নেতারা জনা পনেরো লোক নিয়ে এদিন ২০ মিনিট থানার গেটের সামনে স্লোগান দেন। মহিলাদের সুরক্ষার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। ছাত্রী খুনের ঘটনায় ৩৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ