সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার গঙ্গারামপুর থানার পুলিস ছটঘাট পরিদর্শন করল। এদিন গঙ্গারামপুর শহরের পুনর্ভবা নদীর পাটগোলা ঘাট, আশ্রম ঘাট, বড়বাজার ঘাট এলাকা পরিদর্শন করেন আইসি শান্তনু মৈত্র। গঙ্গারামপুর শহরে পুনর্ভবা নদীর ঘাটে তিন জায়গায় ছট পুজো অনুষ্ঠিত হয়। ছটঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন। বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে পর্যাপ্ত পুলিসের ব্যবস্থা থেকে শুরু করে পুনর্ভবা নদীতে স্পিডবোট দিয়ে নজরদারি চালাবে পুলিস।
Advertisement
ছটপুজো উদ্যোক্তাদের ছটঘাটে সিসিক্যামেরা লাগানোর বিষয় পরামর্শ দিয়েছে গঙ্গারামপুর থানা। আশ্রম ঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনারসের পুরোহিত গঙ্গা আরতির ব্যবস্থা করেছে। সেজন্য বাড়তি নিরাপত্তার বিষয় ভাবছে পুলিস প্রশাসন। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুর মহকুমার মধ্যে গঙ্গারামপুর শহরের পুনর্ভবা নদীর ঘাটেই বড় তিনটি ছট পুজো অনুষ্ঠিত হয়। আমরা পুলিসের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব।



