সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে ছটঘাট পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার ও হরিশ্চন্দ্রপুর ২ এর জয়েন্ট বিডিও সোনাম ওয়াঙদি লামা। ২০২১ সালে বারোদুয়ারিতে ছটপুজোয় ঘাটের উপর মঞ্চ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনার কথা মাথায় রেখে বিভিন্ন ঘাটে গিয়ে পুজো কমিটিগুলিকে মাটির উপরে মঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে। প্রত্যেক ঘাটে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশও দিয়েছে পুলিস ও প্রশাসন।



