সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ শহরের শ্রীমতী নদীর ঘাটে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি প্রস্তুতি নিল কালিয়াগঞ্জ পুরসভা। এই ঘাটে শহরের সবচেয়ে বেশি ভিড় হয়। ঘাট সাফাইয়ের পাশাপাশি নিরাপত্তা নিয়ে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা জানান, কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডেই ছটপুজো হয়। তবে শ্রীমতী নদীর ঘাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। নদীঘাট বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হবে। যাতে ছটব্রতীরা বেশি জলে যেতে না পারে। দুটি নৌকা থাকবে। বিপর্যয় মোকাবিলার কর্মীদের পাশাপাশি ডুবুরি রাখা হবে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। অনেক ছটব্রতী দণ্ডি কেটে ঘাটে আসেন। তাই ঘাট সংলগ্ন রাস্তায় পিচের প্রলেপ দেওয়া হয়েছে।
Advertisement
গত আগস্টের শেষে এই ঘাটে মাছ ধরতে নেমে তলিয়ে যায় এক ব্যক্তি। মৃতদেহ খুঁজতে ডুবুরি নামানোর পাশাপাশি স্পিডবোট আনা হয়। স্থানীয়দের দাবি, এই ঘাটে জলের গভীরতা বেশি। তাই এবছর বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাটের পাশাপাশি বিভিন্ন ঘাট পরিদর্শন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান, ব্লক ও পুলিস প্রশাসনের আধিকারিকরা।
কালিয়াগঞ্জের আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, প্রতিটি ঘাটে পুলিসি নজরদারি থাকবে। তবে শহরের শ্রীমতী নদীর ঘাটে বাড়তি পুলিস থাকবে। ড্রোনেও নজরদারি চলবে।