Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছোট শালবাড়িতে বনদপ্তরের জমি দখলের অভিযোগ

ছোট শালবাড়িতে বনদপ্তরের জমি দখলের অভিযোগ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতে বনদপ্তরের জমি দখলের অভিযোগ উঠেছে। ওই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাজুড়ে সিঙ্গিমারি নদীর চর ও জঙ্গল রয়েছে। সেগুলি বনদপ্তরের অধীনে রয়েছে। অভিযোগ, স্থানীয়দের একাংশ বনদপ্তরের জমি দখল করে চাষাবাদ করছেন। এভাবে এলাকায় কয়েক হেক্টর জমি বেদখল হয়ে রয়েছে। যদিও জমিগুলি দখলমুক্ত করতে তৎপরতা শুরু করেছে বনদপ্তর। 
Advertisement
এনিয়ে শীতলকুচি রেঞ্জার সুদীপ দাস বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা  হয়েছে। যদিও বাসিন্দাদের দাবি, বাম আমল থেকেই গ্রামের কৃষকদের একাংশ জমিগুলিতে চাষাবাদ করে আসছেন। নদী ভাঙনে জঙ্গলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিগুলি ফাঁকা থাকায় সেখানে চাষাবাদ করছেন তাঁরা। এদিকে, জমি দখলমুক্ত করতে বাসিন্দারা বনদপ্তরকে সাহায্য করবে বলে জানা গিয়েছে।
শীতলকুচি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক রায় প্রামাণিক বলেন, ঠিক কত জমি বেদখল হয়েছে তার সঠিক তথ্য জানা নেই। এ বিষয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেছে দপ্তর।
সম্পর্কিত সংবাদ