Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছোট শালবাড়ি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গদাইখোড়া, কুর্শামারী

ছোট শালবাড়ি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গদাইখোড়া, কুর্শামারী
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠল বড় গদাইখোড়া ও দ্বিতীয় খণ্ড কুর্শামারী। শনিবার প্রথম সেমি ফাইনাল ম্যাচে টসে হেরে নগরনেপড়া সংসদ-১৬(বি) ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বড় গদাইখোড়া সংসদ-৭। ৩৩ রান করে ম্যাচের সেরা সোনা বর্মন। দ্বিতীয় সেমি ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে বড় গদাইখোড়া সংসদ-৮(এ)। পরে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দ্বিতীয় খণ্ড কুর্শামারী । ২৫ বলে ৪৪ রান করে ম্যাচে সেরা নির্বাচিত হন সুমন অধিকারী।
Advertisement
সম্পর্কিত সংবাদ