Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ছোট গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধ

মেয়ের বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ছোট চারচাকা গাড়ির ধাক্কায় জখম হলেন এক বৃদ্ধ। রবিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মাধবপুর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। জখম বৃদ্ধের নাম সৈদুর রহমান (৬১)।

ছোট গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: মেয়ের বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ছোট চারচাকা গাড়ির ধাক্কায় জখম হলেন এক বৃদ্ধ। রবিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের মাধবপুর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। জখম বৃদ্ধের নাম সৈদুর রহমান (৬১)। বাড়ি ইটাহারের কালীমণি লক্ষ্মীপুর 
Advertisement
গ্রামে। 
পুলিস সূত্রে জানা যায়, মেয়ের বাড়ি আশাপুর এলাকায়। সৈদুর মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে সাইকেল নিয়ে ইটাহারের দিকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ছোটগাড়ি সৈদুরের সাইকেলের পিছনে ধাক্কা মারে। রাজ্য সড়কে ছিটকে পড়েন বৃদ্ধ। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভির্তি করেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধকে রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন চিকিৎসক। চালক সহ গাড়িটিকে আটক করে পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রা।
Advertisement
সম্পর্কিত সংবাদ