চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় কুচো চিংড়ি দিয়ে স্ন্যাক্স ও স্টার্টার।
Advertisement
প্রথম পাত জমিয়ে দিতে ছোট চিংড়ি লা-জবাব। সর্ষের তেল আর লঙ্কা যোগে ভুষো চিংড়ি মাখা হোক বা লালশাকে কুচো চিংড়ি ভাজা, সব ক্ষেত্রেই ছোট চিংড়ি জবরদস্ত। শুধু বাঙালি রান্নাতেই নয়, বিদেশেও ছোট চিংড়ির বড্ড কদর। ব্রিটিশ শেফ উইল মেইরিক জানান, ১৬০০ শতকে মালয়েশিয়াতে কুচো চিংড়ি দিয়ে পাঁপড় বানানো হয়েছিল। কুচো চিংড়ির মাথা আর সাবু দিয়ে প্রথম তৈরি করা হয় এই পাঁপড়। এছাড়াও কুচো চিংড়ি বেটে তার সঙ্গে সাদা তেল ও হার্ব মিশিয়ে হংকং শহরে এক গৃহিণী প্রথম পাউরুটিতে মাখানোর স্প্রেড বানান। নাম দেন হা দো সি (প্রন অন টোস্ট)। এই পদটি জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষত ভিয়েতনাম ও থাইল্যান্ডে ব্রেকফাস্ট টেবিল আলো করে থাকত চিংড়ির এই স্প্রেড। এরপর বিদেশি খাবারে অ্যাপেটাইজারের চল শুরু হয়। সেখানেও প্রচণ্ড কদর হল কুচো ও ছোট চিংড়ি। শ্রিম্প ককটেল ও প্রন ককটেল সুস্বাদু কন্টিনেন্টাল অ্যাপেটাইজার হিসেবে দেশে বিদেশে খ্যাতি লাভ করল। এই পদের প্রচলন শুরু হয় মোটামুটি ১৯০০ সাল নাগাদ। বিশেষত লাস ভেগাসের ক্যাসিনোতে এই পদটি পানীয়র সঙ্গে পরিবেশন করা হতো। এর কয়েক বছর পর, বিলেতে শেফ ফ্যানি ক্র্যাডক এই পদটি চালু করেছিলেন ১৯৬০ সাল নাগাদ। এই পদগুলো তো বটেই, কুচো চিংড়ির স্ন্যাক্স আমাদের দেশেও যথেষ্ট জনপ্রিয়। জেনে নিই কোন রেস্তরাঁয় কেমন ছোট চিংড়ির স্টার্টার ও স্ন্যাক্স পাওয়া যায়।
প্রন ককটেল
উপকরণ: ছোট বা মাঝারি চিংড়ি ২০০ গ্রাম (খোলা বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করা), মেয়োনিজ ৪ টেবিল চামচ, টম্যাটো কেচাপ ২ টেবিল চামচ, উস্টারশায়ার স্যস ১ চা চামচ, লেমন জুস ১ চা চামচ, পেপ্রিকা পাউডার চা চামচ, নুন ও গোলমরিচ আন্দাজ মতো, লেটুস পাতা পরিবেশন করার জন্য, লেবুর চাকা করে কাটা টুকরো সাজানোর জন্য।
পদ্ধতি: একটা মিক্সিং বোলে মেয়োনিজ, টম্যাটো কেচাপ, উস্টারশায়ার স্যস, লেবুর রস, পেপ্রিকা পাউডার, নুন, মরিচ গুঁড়ো একসঙ্গে নিয়ে তা ভালো করে ফেটিয়ে নিন। এমনভাবে ফেটাবেন যাতে পুরোটাই একে অপরের সঙ্গে মিশে যায়। তৈরি হল ককটেল স্যস। ইতিমধ্যে চিংড়িগুলো অল্প নুন সহযোগে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিন। এবার এই ককটেল স্যসে চিংড়িগুলো নেড়ে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে সবটা ভালোভাবে স্যসের সঙ্গে মেশে। এবার একটা ককটেল গ্লাস বা বোলে লেটুস পাতা সাজান। তার উপর চিংড়ির মিশ্রণটা দিয়ে উপরে এক চাকা লেবু সাজিয়ে দিন। এবার তা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিন। তারপর অ্যাপেটাইজার হিসেবে পরিবেশন করুন এই পদ।
প্রন অন টোস্ট
উপকরণ: খোসা ছাড়িয়ে ময়লা ফেলে পরিষ্কার করা চিংড়ি ২০০ গ্রাম, ব্রাউন ব্রেড ২ স্লাইস, ১ কোয়া রসুন (কুচি করে কাটা), তিলের তেল ১ চা চামচ, সয়া স্যস ১ চা চামচ, গ্রেট করা আদা চা চামচ, চিনি চা চামচ, ১টা ডিমের সাদা, তিল ১ টেবিল চামচ, ভাজার মতো তেল, পেঁয়াজ শাক সাজানোর জন্য।
পদ্ধতি: ব্লেন্ডারে চিংড়ি, রসুন কুচি, তিলের তেল, সয়া স্যস, চিনি, আদা, ডিমের সাদা নিয়ে তা দানা রেখে বেটে নিন। এবার ব্রাউন ব্রেডের স্লাইসের উপর এই মিশ্রণ সমান করে মাখিয়ে নিন। উপর থেকে তিল ছড়িয়ে দিন। এবার একটা প্যানে তেল গরম করুন। মাঝারি আঁচে পাউরুটির প্রন স্প্রেড মাখানো দিকটা তেলের উপর ছেড়ে তা খানিকক্ষণ ভেজে নিন। তারপর উল্টে দিয়ে অন্য দিকটাও ভাজুন। বেশ লাল করে ভাজবেন। তেল থেকে তুলে নিয়ে উপরে পেঁয়াজ শাক ছড়িয়ে পরিবেশন করুন।
স্পাইস ডিলাইট ফুড এক্সপ্রেস
এখানে প্রন সল্ট অ্যান্ড পেপার, স্টার ফ্রায়েড প্রন রোস্ট, বার বি কিউ প্রন বিশেষ জনপ্রিয়।
দ্য লিটল স্ন্যাক বার
এখানে পাবেন প্রন কাটলেট, প্রন নিউবার্গ, চিজি প্রন ফ্রাই, লেমন প্রন ইত্যাদি।
কিমলিং
এখানে গোল্ডেন ফ্রায়েড প্রন, চিলি গার্লিক প্রন, চিলি গার্লিক পেপার প্রন বিশেষ জনপ্রিয় স্ন্যাকস।
গোল্ডেন জয়
এখানে পাবেন প্রন চিপস, হট গার্লিক প্রন, গোল্ডেন ফ্রায়েড প্রন, সুইট অ্যান্ড সাওয়ার সেসমি প্রন ইত্যাদি।
বেজিং
এই রেস্তরাঁয় প্রন ক্র্যাকারস বিশেষ জনপ্রিয়। এছাড়াও পাবেন চিলি লেমন প্রন, হানি প্রন, ড্রাই সেচুয়ান প্রন ইত্যাদি।
চ্যাপ্টার টু
এখানকার অ্যাংলো ইন্ডিয়ান বার বি কিউ প্রন, প্রন কাটলেট, প্রন ককটেল, প্রন অন টোস্ট ইত্যাদি বিশেষ জনপ্রিয়। এখানে প্রন মেন কোর্সের তুলনায় অ্যাপেটাইজারেই বেশি জনপ্রিয়।