নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই প্রসূতির সদ্যোজাত সন্তানকে ছয়মাস হাসপাতালে রেখে সুস্থ করার দায়িত্ব নিল রানিগঞ্জের একটি সেবামূলক স্বাস্থ্য প্রতিষ্ঠান।
Advertisement
শনিবার দুর্গাপুরের গোপালমাঠের বধূ মামণি বাউরি(৩২) প্রসববেদনা নিয়ে রানিগঞ্জের ওই প্রতিষ্ঠানের হাসপাতালে ভর্তি হন। তিনি একটি কন্যাসন্তান প্রসব করে মারা যান। এরপরই রোগীর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। দিনমজুর পরিবারের মা-হারা মেয়েকে মানুষ করা নিয়ে তাঁরা চিন্তায় পড়ে যান। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য রোগীর মৃত্যু হয়েছে।
রোগীর আত্মীয়দের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাউরি সমাজের সদস্যরা শনিবার রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। রানিগঞ্জ থানার পুলিস অবরোধ সরাতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। পরে পুলিসের হস্তক্ষেপে হাসপাতাল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে। আন্দোলনকারীরা দাবি করেন, সদ্যোজাত কন্যাসন্তানটির অবস্থাও স্থিতিশীল নয়। তার সম্পূর্ণ দায়িত্ব হাসপাতালকে নিতে হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ছ’মাস ওই কন্যাসন্তানের চিকিৎসা সহ দেখভাল করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে আসানসোল পুরসভার মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত উপস্থিত হন। তিনি বলেন, আমরা সমস্ত হাসপাতালকে বলেছি, কোনও জটিলতা দেখলে যেন রোগীকে তাড়াতাড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালে খুব ভালো চিকিৎসা হয়। তাই গরিব মানুষের কাছে আমাদের আর্জি, তারা যেন সেই স্বাস্থ্য পরিষেবা বেশি করে গ্রহণ করেন।পশ্চিমবঙ্গ বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি বলেন, আমাদের দাবি মেনে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ছয়মাসের দায়িত্ব নিয়েছে। তবে শিল্পাঞ্চলে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বিষয়টি উদ্বেগজনক।