সংবাদদাতা, চোপড়া: মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক দুষ্কৃতী। শুক্রবার জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর এলাকা থেকে সঞ্জয় সিংহ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর চোপড়ার কালাগছ এলাকায় দিনের বেলা এক মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই মহিলা ব্যাঙ্ক থেকে লোন তুলে বাড়ি ফেরার পথে তাঁর টাকার ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। শনিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তুলে ৫ দিনের হেফাজতে নিয়েছে চোপড়া থানার পুলিস। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিসের। তাদেরও খোঁজ শুরু হয়েছে।



