Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছেলের চিকিত্সার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন বাবা-মা

ছেলের চিকিত্সার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন বাবা-মা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: একমাত্র ছেলের দুটো কিডনিই সম্পূর্ণ নষ্ট। কিডনি প্রতিস্থাপন জরুরি। সেজন্য দরকার প্রায় ৩০ লক্ষ টাকা। এত টাকা কীভাবে জোগাড় করবেন, চিন্তায় পড়েছেন হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজেরুল ইসলাম।
Advertisement
তাঁর একমাত্র ছেলে আশরাফ আলির দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। বছর পঁচিশের আশরাফের উপার্জনেই চলত পরিবারের ভরনপোষণ। এক বছর ধরে অসুস্থ। চিকিত্সা চললেও ক্রমেই ভেঙে পড়ছে তাঁর শরীর। ছেলেকে বাঁচাতে সাহায্যের আর্তি জানিয়েছেন অসহায় বাবা-মা। ছেলের চিকিৎসার জন্য তাঁরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। রাজ্য সরকারের কাছেও সাহায্যের আবেদন করেছে পরিবারটি। আশরাফের বাবা নাজেরুল বলেন, ছেলের চিকিৎসার জন্য শেষ সম্বল পাঁচ কাঠা জমিও বিক্রি করে দিয়েছি। লোন নিয়ে কলকাতা, বেঙ্গালুরু ও কাটিহারে চিকিৎসা করিয়েছি। ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ টাকা শেষ। ডাক্তার বলেছে, কিডনি প্রতিস্থাপন করতে। তারজন্য অনেক টাকা দরকার। এত টাকা কোথায় পাব? সরকারি ও বেসরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। 
সম্পর্কিত সংবাদ