সংবাদদাতা, ময়নাগুড়ি: কষ্ট করে সন্তানদের লালন করেও এই দিন দেখতে হবে, তা ভাবতে পারছেন না বছর পঁচাশির রাজনন্দিনী সাহা। এখন তিনি মেজোছেলের সঙ্গে থাকেন। বৃদ্ধার অভিযোগ, ছেলে তাঁকে বাড়ি থেকে বের করে দিতে চায়। নাতিও মারধর করে। ঠিকমতো খেতে দেয় না। চিকিত্সাও করায় না। সোমবার এমনই অভিযোগ নিয়ে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হলেন এই বৃদ্ধা। ঘটনাটি ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস।
Advertisement
বৃদ্ধার অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর কথা মতো মাকে কোনও ভরনপোষণ দেয় না তাঁর ছেলে। বাবার মৃত্যুর পর ছেলে মিথ্যার আশ্রয় নিয়ে সম্পত্তি নিজের নামে করে নিয়েছে বলে অভিযোগ। এখন বৃদ্ধাকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। প্রতিবাদ করলে নাতি এসে মারধর করছে। ফলে ছেলের সঙ্গে থেকেও অসহায় অবস্থা ওই বৃদ্ধার।
রাজনন্দিনীদেবী বলেন, ছেলে সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। এখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। ছেলে কিছুদিন আগে আমাকে মেরেছে। বউমা সবকিছু দেখেও কিছুই বলে না। সেও চায় আমি বাড়ি থেকে বের হয়ে যাই। অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছি। আমি চাইছি, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। এই ব্যাপারে অভিযুক্ত বৃদ্ধার ছেলে শ্যাম সাহা বলেন, মা থানায় এসে যা ইচ্ছা বলুক। অভিযোগ ভিত্তিহীন। আমার নামে সম্পত্তি আছে। যদি চায়, তাহলে আমি মাকে দিয়ে দেব।