সংবাদদাতা, পুরুলিয়া: গত প্রায় তিন মাস ধরে ছেলের খোঁজ নেই। পুত্রবধূ সহ ছেলের শাশুড়ি ও খুড়শ্বশুরের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁর বাবা। পুরুলিয়া শহরের নামোপাড়ার ভানাস ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা চন্দন দে চলতি মাসের ১০ তারিখ পুরুলিয়া সদর থানায় তাঁর পুত্রবধূ দেবদত্তা পাল (দে), ছেলের শাশুড়ি রীনা পাল এবং পুত্রবধূর কাকা পথিক পালের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, আট বছর আগে শুভজিত ও দেবদত্তা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর নামোপাড়ার বাড়িতেই থাকত দম্পতি। কিন্তু বিয়ের ৩ বছর পর থেকে পুত্রবধূ ভীষণ অশান্তি শুরু করে বলে অভিযোগ। তখন চন্দনবাবু ছেলে ও পুত্রবধূকে আলাদা থাকার পরামর্শ দেন। চন্দনবাবুদের কেনা রাজাবাঁধ পাড়ার ফ্ল্যাটে থাকতে শুরু করেন শুভজিৎ ও দেবদত্তা। যদিও শুভজিতের সঙ্গে চন্দনবাবু একত্রে ব্যবসা করতেন।



