১০ বছরের ছেলেকে বিষ খাইয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। গুজরাতের আমেদাবাদের বাপুনর থানা এলাকার এই ঘটনায় পুলিস অভিযুক্ত কল্পেশ গোহেলকে গ্রেপ্তার করেছে। জেরায় তিনি অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত জানিয়েছেন, ছেলে ওম এবং ১৫ বছরের মেয়ে জিয়াকে বিষ দিয়ে খুনের পর নিজেও আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ছেলের অবস্থা দেখে তিনি ভয়ে বাড়ি ছেড়ে পালান। পরে তাঁর মেয়ে জিয়া কাকা যোগেশকে গোটা ঘটনার কথা বলেন। তিনিই ওমকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় কল্পেশের স্ত্রী বাড়িতে ছিলেন না।



