Bartaman Logo
১০ জুন, ২০২৬

ছেলেকে খুন

ছেলেকে খুন
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিবাদের জেরে ৩০ বছরের ছেলেকে গুলি চালিয়ে খুন করলেন বিজেপি বিধায়কের দাদা। মধ্যপ্রদেশের এই ঘটনায় উজ্জয়িনীর ঘাটিয়া আসনের বিধায়ক সতীশ মালব্যের দাদা মঙ্গল মালব্যকে হেফাজতে নিয়েছে পুলিস। তাঁর ছেলে অরবিন্দ পারিবারিক মুদির দোকান থেকে টাকা নিয়েছিলেন। তা নিয়েই ছেলের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান মঙ্গল। এরইমধ্যে মেজাজ হারিয়ে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে ছেলেকে গুলি করেন বিধায়কের দাদা। মাটিতে লুটিয়ে পড়েন অরবিন্দ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ