Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছিল চিতাবাঘ, হয়ে গেল ভাম!

ছিল চিতাবাঘ, হয়ে গেল ভাম!
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: সুপারি গাছে উঠে আছে চিতাবাঘ! এমন গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধূপগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিস ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা। এরপর বনকর্মীরা সুপারি গাছ থেকে বন্য প্রাণীটিকে নামিয়ে আনে। বন্য প্রাণীটির গন্ধ ও প্রাণীটিকে দেখে স্পষ্ট হয়ে যায় যে সেটি চিতাবাঘ নয় বরং ভাম। এরপর বনকর্মীরা বন্যপ্রাণীটি উদ্ধার করে নিয়ে যায়। আতঙ্ক মুক্ত হয় গোটা এলাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ