Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাড়িগঙ্গায় আসছে পরিযায়ী পাখিরা, সতর্ক প্রশাসন

ছাড়িগঙ্গায় আসছে পরিযায়ী পাখিরা, সতর্ক প্রশাসন
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: শীতের আমেজ পড়তেই কালনা-ভাগীরথী নদীর ছাড়িগঙ্গায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। আর তাতেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। ১৮ নভেম্বর থেকে দিনে রাতে চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের রক্ষা করতে ও পাখিদের যাতে কেউ বিরক্ত না করে তার জন্য পুলিস নজরদারি শুরু হয়েছে। কালনা পুরসভার পক্ষ থেকে মাইকিং করে নদীপাড়ের বাসিন্দা ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। কালনা পুরসভার একদিক দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। এই নদীর শহর ঘেঁষা একটা অংশে রয়েছে ছাড়িগঙ্গার খাদ। বছর কয়েক ধরে এই ছাড়িগঙ্গায় আসছে বহু পরিযায়ী পাখির দল। ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি দেখতে ভিড় করেন পর্যটক ও পাখিপ্রেমীরা। সকালে ও সন্ধ্যা নাগাদ ঝাঁকে ঝাঁকে দেশ বিদেশের রঙিন ডানা মেলে পাখিদের উড়ে যাওয়া ও কলতান পাখিপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়।
Advertisement
পাখিপ্রেমী প্রিয়ব্রত মুখোপাধ্যায় বলেন, ছাড়িগঙ্গার খাল পাখিদের আদর্শ বিচরণ ক্ষেত্র। পর্যাপ্ত খাবার, জল সহ আদর্শ পরিবেশ থাকায় প্রতিবছর পাখির সংখ্যা বাড়ছে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া সহ কয়েকটি দেশ থেকে ব্ল্যাক হেডেড আইরিশ, গ্রে হেরন, কটন পিগমি গুজ, বার্ন সোয়াল, চখাচখি, কমনকুট, গার্ডওয়াল ও রেড হেডেড পোচার্ড প্রভৃতি পাখিরা হাজির হয়। কালনা মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্টেট কৃষ্ণচন্দ্র মুণ্ডা বলেন, ছাড়িখালে পাখি আসতে শুরু করেছে। 
সম্পর্কিত সংবাদ