সংবাদদাতা, বর্ধমান: খণ্ডঘোষ থানার বিসনা গ্রামে ছাদ থেকে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ সামসুল হোসেন(৫৫)। মঙ্গলবার বিকেলে ছাদ থেকে জামগাছ কাটার সময় আচমকা তিনি পড়ে যান। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে খণ্ডঘোষ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে তিনি মারা যান।



