সংবাদদাতা, চোপড়া: সোমবার চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধি হাইস্কুল মাঠে তৃণমূলের অঞ্চল সম্মেলন হয়। সম্মেলনে বিজেপিকে সিটি গোল্ডের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার। বিধানসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই সম্মেলন।
Advertisement
সোনাপুর গ্রাম পঞ্চায়েতে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল বরাবর পিছিয়ে বলে তৃণমূল সূত্রে খবর। সে লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা। পুরো চোপড়া ব্লকে ভালো লিড পাওয়ার পরও সোনাপুর অঞ্চল তৃণমূলের ‘গলার কাঁটা’। এবার এই অঞ্চলেও লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, ভোটের সময় বিরোধীরা সিটি গোল্ডের গয়না দেখিয়ে ভুল বোঝাচ্ছে। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী পম্পা বলেন, ‘চক চক করলেই কি সোনা হয়? কারণ ভোটের পর তো চোপড়ায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না।’ এদিনের সম্মেলনে সোনাপুরবাসীর উদ্দেশে দলের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা জানান, ভোটের ফল বেরনোর পর কে আপনাদের পাশে থাকছে, কে আপনাদের দেখছে, সেটা বুঝতে হবে। এদিন সোনাপুর অঞ্চল কমিটির ৮ তম সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, দলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ প্রমুখ। সোনাপুরের হাল ফেরাতে তৃণমূলের ভরসা সেই শিবেন্দু কুমার চৌধুরী। তাঁকে ফের সভাপতি করা হয়েছে। আগামী বিধানসভা ভোটে এই অঞ্চল থেকে যাতে তৃণমূল লিড পায় সেদিকে লক্ষ্য রেখে এখন থেকেই দলের কর্মী সমর্থকদের মাঠে নামার বার্তা দেন বিধায়ক ।